১৫ এপ্রিল ২০২৬, ০৯:১৮

হরমুজ প্রণালিতে তেলবাহি ৮ ট্যাঙ্কারের গতিপথ পরিবর্তনের দাবি

হরমুজ প্রণালি  © সংগৃহীত

মার্কিন নৌবাহিনী ইরান-সমর্থিত ৮টি তেল ট্যাঙ্কারকে ফিরে যেতে বাধ্য করেছে বলে দাবি করেছে। বুধবার (১৫) এক প্রতিবেদনে এ তথ্য জানায় আলজাজিরা।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন নৌবাহিনী ইরানের বন্দর থেকে ছেড়ে যাওয়া ও প্রবেশকারী আটটি জাহাজকে থামিয়ে ফিরিয়ে দিতে বাধ্য করেছে।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে জার্নাল জানায়, প্রতিটি ক্ষেত্রেই মার্কিন বাহিনী রেডিওর মাধ্যমে নাবিকদের সঙ্গে যোগাযোগ করে তাদের গতিপথ পরিবর্তন করার নির্দেশ দিয়েছিল।

সবগুলো ট্যাংকারই আদেশ মেনে চলেছে এবং কোনোটিতে আরোহণের প্রয়োজন হয়নি বলেও জানানো হয়েছে।