১৩ এপ্রিল ২০২৬, ২৩:১৮

যুক্তরাষ্ট্রের সঙ্গে হরমুজ অবরুদ্ধে যোগ দেবে না ন্যাটো

ন্যাটো  © সংগৃহীত

হরমুজ প্রণালী অবরোধে যুক্তরাষ্ট্রের একক সামরিক অভিযানে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ন্যাটো। জোটভুক্ত দেশগুলো জানিয়েছে, যুদ্ধ বা চলমান উত্তেজনা বন্ধ হওয়ার পরেই তারা এই অঞ্চলে হস্তক্ষেপে বিবেচনা করবে। খবর দ্য গার্ডিয়ানের

প্রতিবেদনে বলা হয়েছে, ন্যাটো মিত্রদের এমন সিদ্ধান্তে ক্ষুব্দ হতে পারেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা ন্যাটো ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও খারাপ করতে পারে।

গতকাল ট্রাম্প দাবি করেন, হরমুজ অবরুদ্ধে তার সঙ্গে বিশ্বের অন্যান্য দেশও যোগ দেবে। কিন্তু ন্যাটো দেশগুলোর নেতারা জানিয়েছেন, তারা যুক্তরাষ্ট্রের এ পদক্ষেপের সঙ্গে নেই।  

ব্রিটিশ প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার বলেছেন, আমরা অবরোধকে সমর্থন করছি না। যে চাপই হোক, আমার সিদ্ধান্ত স্পষ্ট বেশ ভালোই চাপ আসছে, কিন্তু আমরা এ যুদ্ধে জড়িত হব না।

যুক্তরাজ্যের পাশাপাশি জার্মানি, স্পেন, ইতালি, পোল্যান্ড এবং গ্রিসও হরমুজ প্রণালিতে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি উড়িয়ে দিয়েছেন।