১০ এপ্রিল ২০২৬, ১৪:৪৯

চলে যাচ্ছেন প্রণয় ভার্মা, নতুন করে যে দেশটির রাষ্ট্রদূত হলেন

প্রণয় ভার্মা  © সংগৃহীত

​ভারত সরকার বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নতুন রাষ্ট্রদূত হিসেবে প্রণয় ভার্মাকে নিয়োগ দিয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে।

​বর্তমানে প্রণয় ভার্মা বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। তিনি ১৯৯৪ ব্যাচের ভারতীয় ফরেন সার্ভিস (আইএফএস) কর্মকর্তা।

​পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, তিনি শিগগিরই বেলজিয়াম এবং ইউরোপীয় ইউনিয়নে রাষ্ট্রদূত হিসেবে তার নতুন দায়িত্ব গ্রহণ করবেন। ভারতের নয়াদিল্লি থেকে এ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়।

এর আগে ভিয়েতনামে ভারতের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেছেন প্রণয় ভার্মা। এছাড়া তিনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে সাথে দায়িত্ব পালন করেছেন।