২৮ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৪৪
তেহরানে হামলা চালাল ইসরায়েল
ইরানের রাজধানী তেহরানে আকস্মিক হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকালে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের ঘোষণা পর এ হামলা চালানো হয়।
প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজ এ হামলাকে ‘পূর্বপ্রতিবন্ধক হামলা’ হিসেবে উল্লেখ করেছেন। একই সঙ্গে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় ইসরায়েলে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। ইরানের পক্ষ থেকে ড্রোন ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে পাল্টা হামলার আশঙ্কায় এই জরুরি অবস্থা জারি করা হয়েছে।
আইডিএফ জানায়, ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া হতে পারে, এমন সম্ভাবনায় এই পূর্বসতর্কতামূলক বার্তা দেয়া হয়েছে।