২১ নভেম্বর ২০২৬, ০৭:৩০

১২ জেলায় ঝড়ের আভাস আবহাওয়া অফিসের

ঝড়  © সংগৃহীত

ঢাকাসহ দেশের ১২ জেলায় বজ্রবৃষ্টির আভাস রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ সময় ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে। শনিবার (২১ নভেম্বর) সকাল ৯টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক সতর্কবার্তায় এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, পাবনা, টাঙ্গাইল, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা পশ্চিম-দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির শঙ্কা রয়েছে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।