০৬ আগস্ট ২০২৬, ১৬:৫০

চার বিভাগে ভারি বৃষ্টির আভাস

বৃষ্টি  © সংগৃহীত

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের চারটি বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে। অতিবৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কাও রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বৃহস্পতিবার (৬ আগস্ট) সকালে আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারি বর্ষণ হতে পারে। এ ছাড়া অতি ভারি বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে।