অ্যাকাডেমিক কাজ না থাকলে জবিতে শিক্ষার্থীদের না আসার আহবান ইসলামী ছাত্র আন্দোলন সভাপতির
জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই জায়গায় ও একই সময়ে তিনটি সংগঠন কর্মসূচি ঘোষণা করেছে। এর পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করা হয়েছে। তবে নিষেধাজ্ঞার মধ্যেও কর্মসূচির পালন করার ঘোষণা দিয়েছে জকসু ও ঐক্যবদ্ধ জগন্নাথ। এদিকে কর্মসূচিকে ঘিরে অ্যাকাডেমিক কাজ না খাকলে জবিতে শিক্ষার্থীদের না আসার আহবান ইসলামী ছাত্র আন্দোলন সভাপতি হাফেজ আশিকুর রহমান আকাশ।
আজ বৃহস্পতিবার (৬ আগস্ট) আমরা জকসু চাই (জগন্নাথ বিশ্ববিদ্যায়) গ্রুপে এক পোস্টে লেখেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সংঘটিত সাম্প্রতিক সংঘর্ষের রেশ এখনো সম্পূর্ণ কাটেনি। পরিস্থিতি বিবেচনায় আজকের দিনে যেসকল শিক্ষার্থীর পরীক্ষা, প্রেজেন্টেশন কিংবা একান্ত অপরিহার্য কোনো একাডেমিক কার্যক্রম নেই, তাদের সকলকে ক্যাম্পাস এলাকায় আসা থেকে বিরত থাকার আহ্বান জানানো হচ্ছে। আপনার নিরাপত্তাই আমাদের প্রথম অগ্রাধিকার।
এদিকে ঘোষিত কর্মসূচি অনুযায়ী, জকসু দুপুর ১২টায় শহীদ রফিক ভবনের সামনে আহত ও অসুস্থ শিক্ষার্থীদের চিকিৎসাসহায়তা নিশ্চিত করতে অ্যাম্বুলেন্স হস্তান্তর কর্মসূচির আয়োজন করেছে।
একই স্থান ও কাছাকাছি সময়ে ‘ঐক্যবদ্ধ জগন্নাথ’ ব্যানারে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলেরও ঘোষণা দেওয়া হয়েছে। এ কর্মসূচিতে সাধারণ শিক্ষার্থীদের অংশ নেওয়ার আহ্বান জানিয়ে প্রচারণা চালানো হয়েছে।
এরপর একই স্থানে ছাত্রদল মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের ঘোষণা দেয়। সংগঠনটির বিজ্ঞপ্তিতে শিক্ষার্থী ও ছাত্রদল নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে এ কর্মসূচির কথা উল্লেখ করা হয়।