১২ জুলাই ২০২৬, ১৭:৪৪
৬ বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা
এক সপ্তাহ ধরে চলা বৃষ্টি থামছেই না। এর মধ্যে আবহাওয়া অধিদপ্তর আজ রোববার দুপুরে আবার পরবর্তী ২৪ ঘণ্টার জন্য ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দিয়েছে। এ বৃষ্টি হতে পারে দেশের ছয় বিভাগে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান স্বাক্ষরিত সতর্কবার্তায় বলা হয়, আজ দুপুর ১২টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।