০৪ জুলাই ২০২৬, ১৪:৪১

বিকেল ৫টার মধ্যে ৩ জেলায় বজ্রপাতের সতর্কবার্তা

বজ্রবৃষ্টির প্রতীকি ছবি   © টিডিসি ফাইল ফটো

দেশের তিন জেলার কিছু এলাকায় বিকেল ৫টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ বিষয়ে একটি সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। আজ (৪ জুলাই) বিকেল ৫টার মধ্যে সাতক্ষীরা, খুলনা ও কুড়িগ্রাম জেলার কিছু এলাকায় ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সংশ্লিষ্ট সতর্কবার্তায় জানানো হয়েছে, এ সময়ের মধ্যে আবহাওয়ার আকস্মিক পরিবর্তনের ফলে কোথাও কোথাও দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বজ্রপাত ও বৃষ্টি হতে পারে। তাই জনসাধারণকে প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন : চুলের যত্নে তিসিবীজ কতটা কার্যকর? জেনে নিন পুষ্টিগুণ ও ব্যবহারবিধি

বিশেষ করে বজ্রপাতের শব্দ শোনা গেলে খোলা মাঠ, গাছের নিচে, নদী বা জলাশয়ের আশপাশে অবস্থান না করে দ্রুত নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে কৃষক, জেলে ও খোলা স্থানে কর্মরত ব্যক্তিদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ করা হয়েছে।

প্রাণহানি এড়াতে আবহাওয়ার সর্বশেষ পরিস্থিতির প্রতি নজর রাখার পাশাপাশি প্রয়োজনীয় নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা। তথ্যসূত্র: বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।