২১ জুন ২০২৬, ১৪:০৮
৪ টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টি হতে পারে যে ৬ জেলায়
দেশের ৬ টি জেলার ওপর দিয়ে ২১ জুন বিকাল ৪ টার মধ্যে পুনরায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে বজ্রপাতও হতে পারে বলে সতর্ক করেছে সংস্থাটি। রবিবার (২১ জুন) বিকাল ৪ টার মধ্যে এই ঝড়ের সম্ভাবনা রয়েছে।
পূর্বাভাসে বলা হয়, বিকাল ৪ টার মধ্যে সাতক্ষীরা, যশোর, জামালপুর, টাঙ্গাইল, কুষ্টিয়া ও পটুয়াখালী জেলার কিছু স্থানে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এতে আরও বলা হয়, বৃষ্টি শুরু হওয়ার আগে, চলাকালীন বা শেষ হওয়ার পরেও যদি বজ্রপাতের শব্দ শোনা যায়; তবে সর্বশেষ বজ্রধ্বনি শোনার সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট পর্যন্ত বজ্রপাতের আঘাতের ঝুঁকি থাকে।