১২টার মধ্যে ৮ জেলায় হতে পারে বজ্রপাত, কতক্ষণ ঘরে থাকবেন—জানাল আবহাওয়া অধিদপ্তর
দেশের ৮ জেলায় দুপুর ১২টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে পূর্বাভাসে জানিয়েছে প্রতিষ্ঠানটি। শব্দের প্রায় ৩০ মিনিট পর্যন্ত বজ্রপাতের ঝুঁকি থাকে বলেও জানানো হয়েছে।
বুধবার (১০ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পৃথক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। বজ্রপাতের শব্দ শুনলে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দিয়েছেন সংশ্লিষ্টরা।
বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, সিরাজগঞ্জ, নাটোর, টাঙ্গাইল, পাবনা, জামালপুর, শেরপুর, বগুড়া, গাইবান্ধা জেলার কিছু স্থানে ১০ জুন দুপুর ১২টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বজ্রপাতের শব্দ শোনা গেলে ঘরের বাইরে যাবেন না।
আরও পড়ুন: জিএসটি গুচ্ছের প্রথম পর্যায়ের প্রাথমিক ভর্তি শেষ হচ্ছে আজ
অধিদপ্তর বলছেন, এ পূর্বাভাসটি মূলত বজ্রপাত-সংক্রান্ত সতর্কবার্তা; এটি বৃষ্টির শুরু, স্থায়িত্ব বা পরিমাণ নির্ধারণের উদ্দেশ্যে নয়। কারণ, বৃষ্টি শুরু হওয়ার আগে, চলাকালীন বা শেষ হওয়ার পরেও যদি বজ্রপাতের শব্দ শোনা যায়, তবে সর্বশেষ বজ্রধ্বনি শোনার সময় থেকে কমপক্ষে ৩০ মিনিট পর্যন্ত বজ্রপাতের আঘাতের ঝুঁকি থাকে।