০৯ জুন ২০২৬, ১৭:৩০

৮ জেলায় ৭টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা

৮ জেলায় ৭টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর  © সংগৃহীত

দেশের ৮ জেলায় ৭টার মধ্যে ঝড় ও বজ্রবৃষ্টির সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পৃথক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বজ্রপাতের শব্দ শুনলে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আরও পড়ুন: রিসার্চ ডট কম র‍্যাংকিংয়ে বুয়েটকে পেছনে ফেলে শীর্ষে শেকৃবি

বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, চাঁদপুর, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, বরিশাল, গোপালগঞ্জ, কক্সবাজার ও বান্দরবান জেলার কিছু স্থানে ৯ জুন সন্ধ্যা ৭টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বজ্রপাতের শব্দ শোনা গেলে ঘরের বাইরে যাবেন না।