০৪ জুন ২০২৬, ০৮:১৫
তিন জেলায় ৯টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কতা, ঘরে থাকার পরামর্শ
দেশের তিন জেলায় সকাল ৯টার মধ্যেই ঝড় ও বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার (৪ জুন) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দেওয়া হয়। হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার জন্য এ পূর্বাভাস দেওয়া হয়েছে।
আরও পড়ুন: দুপুরের মধ্যে দেশের চার অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, হবিগঞ্জ, কিশোরগঞ্জ ও মৌলভীবাজার জেলার কিছু স্থানে ৪ জুন সকাল ৯টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।