০৩ জুন ২০২৬, ১৫:৫১
চার জেলায় ৬টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কবার্তা
দেশের চার জেলায় সন্ধ্যা ৬ টার মধ্যেই বজ্রসহ বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার ( ৩ জুন) নিজেদের ভেরিফায়েড ফেসবুক পেজে এ সতর্কবার্তা দিয়েছে সংস্থাটি।
সেখানে বলা হয়েছে, রাজশাহী, জয়পুরহাট, নওগাঁ ও নেত্রকোনা জেলার কিছু স্থানে ৩ জুন সন্ধ্যা ৬ টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত/বজ্রবৃষ্টি/বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বজ্রপাতের সময়, ঘরের বাইরে যাবেন না।
উল্লেখ্য ঈদের পর থেকে মাঝারি আকারের দাবদাহে পুড়ছে দেশ। সেখানে এই খবর জনমনে কিছুটা স্বস্তি আনতে পারে।