২৭ মে ২০২৬, ১৩:৪৪

সন্ধ্যা ৬টার মধ্যে ৬০ কিমি বেগে ঝড় হতে পারে যে ৬ জেলায়

কালবৈশাখী ঝড়  © ফাইল ছবি

চট্টগ্রাম ও বরিশালসহ দেশের ছয় জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময়ে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

বুধবার (২৭ মে) অধিদপ্তরের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য সংশোধিত সতর্কবার্তায় বলা হয়েছে, আজ বেলা ১টা ১৫ মিনিট থেকে শুরু হয়ে সন্ধ্যা ৬টা পর্যন্ত এ পূর্বাভাস কার্যকর থাকবে।

আরও পড়ুন: মধ্যরাতে হঠাৎ চিৎকার শুরু করে বাচ্চাগুলো, ভোর হতে না হতেই না ফেরার দেশে সবাই! লাশের সারিতে এক-দুই দিন বয়সী শিশুও

বৃষ্টি অথবা বজ্রবৃষ্টির সাথে বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর (আর) এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক স্বাক্ষরিত এ পূর্বাভাস দেওয়া হয়েছে।