আগের ১০টির সঙ্গে আরও ৬ জেলায় ১০টার মধ্যে ঝড়-বজ্রবৃষ্টির সতর্কবার্তা
দেশের আরও ৬ জেলায় সকাল ১০টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এর আগে চট্টগ্রামসহ আরও ১০ জেলার জন্য একই সতর্কবার্তা দেওয়া হয়েছিল।
মঙ্গলবার (২৪ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এ পূর্বাভাস দেওয়া হয়েছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, রাজশাহী, বগুড়া ও দিনাজপুর জেলার কিছু স্থানে ২৬ মে সকাল ১০টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।
আরও পড়ুন: ঈদের দিন দুদফা বৃষ্টি হতে পারে ঢাকায়
এর আগের সতর্কবার্তায় বলা হয়, চট্টগ্রাম, কক্সবাজার, খাগড়াছড়ি, রাঙামাটি, বান্দরবান, ঝালকাঠি, পিরোজপুর, পটুয়াখালী, ভোলা ও বরিশাল জেলার কিছু স্থানে ২৬ মে সকাল ১০টার মধ্যে একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি ও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে যাবেন না।