২৫ মে ২০২৬, ১০:০৬

১২টার মধ্যে কালবৈশাখী ঝড় হতে পারে ঢাকাসহ যে ১০ জেলায়

ঢাকায় কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর  © ফাইল ছবি

রাজধানী ঢাকায় দুপুর ১২টার মধ্যে কালবৈশাখী ঝড় হতে পারে বলে সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে দেশের আরও ৯ জেলার জন্য একই সতর্কবার্তাসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে।

সোমবার (২৫ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: ৯ জেলায় ১১টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা, নরসিংদী, নারায়ণগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, পাবনা, রাজশাহী, হবিগঞ্জ ও সিলেট জেলার কিছু স্থানে ২৫ মে দুপুর ১২টার মধ্যে একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।