২৫ মে ২০২৬, ০৮:৩৪

৯ জেলায় ১১টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা

কালবৈশাখী ঝড়  © ফাইল ছবি

দেশের ৯ জেলায় বেলা ১১টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে পূর্বাভাসে বলা হয়েছে। 

সোমবার (২৫ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। এতে বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দিয়েছেন সংশ্লিষ্টরা।

আরও পড়ুন: দুপুরের মধ্যে যে ১০ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস

কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, ময়মনসিংহ, টাঙ্গাইল, সিরাজগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, বগুড়া, নওগাঁ ও নাটোর জেলার কিছু স্থানে ২৫ মে বেলা ১১টার মধ্যে একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।