২৪ মে ২০২৬, ০৯:০১

ছয় জেলায় দুপুর ১২টার মধ্যে কালবৈশাখী-বজ্রবৃষ্টির সতর্কবার্তা

কালবৈশাখী ঝড়  © ফাইল ছবি

সিলেটসহ দেশের ছয় জেলায় দুপুর ১২টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

রবিবার (২৪ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: চার জেলায় দুপুর ১টার মধ্যে কালবৈশাখী ঝড়ের আভাস, ঘরে থাকার পরামর্শ

কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, সুনামগঞ্জ, সিলেট, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার ও নেত্রকোনা জেলার কিছু স্থানে ২৪ মে দুপুর ১২টার মধ্যে পুনরায় ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।