২৪ মে ২০২৬, ০৭:৪০

চার জেলায় দুপুর ১টার মধ্যে কালবৈশাখী ঝড়ের আভাস, ঘরে থাকার পরামর্শ

কালবৈশাখী ঝড়ের আভাস  © সংগৃহীত

দেশের চার জেলায় দুপুর ১টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

আজ রবিবার (২৪ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত দুপুর ১টার মধ্যে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য প্রকাশিত পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, দিনাজপুর, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট জেলার কিছু স্থানে ২৪ মে দুপুর ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।