২৩ মে ২০২৬, ১৩:৩৭

সাত জেলায় ৫টার মধ্যে একাধিক কালবৈশাখীর পূর্বাভাস, ঘরে থাকার পরামর্শ

কালবৈশাখী ঝড়  © ফাইল ছবি

দেশের সাত জেলায় বিকেল ৫টার মধ্যে একাধিকবার কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আরও পড়ুন: বিসিএস: অধ্যাপক পদে পদন্নোতির দৌড়ে আরও ১১৮ জন, তালিকা দেখুন এখানে

কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, নেত্রকোনা, ময়মনসিংহ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষ্মীপুর, নোয়াখালী, কুমিল্লা ও নরসিংদী জেলার কিছু স্থানে ২৩ মে বিকেল ৫টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।