২৩ মে ২০২৬, ১১:৫১
তিন জেলায় ২টার মধ্যে একাধিকবার কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
দেশের তিন জেলায় বেলা ২টার মধ্যে একাধিকবার কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে জানানো হয়েছে পূর্বাভাসে।
শনিবার (২৩ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হয়। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: সকালেই একসঙ্গে প্রাণ হারালেন ৩ জন
কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, হবিগঞ্জ, মৌলভীবাজার ও কিশোরগঞ্জ জেলার কিছু স্থানে ২৩ মে বেলা ২টার মধ্যে একাধিকবার ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।