১৭ মে ২০২৬, ১৫:৪৭
দুই জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা
রাজশাহীসহ দেশের দুই জেলায় সন্ধ্যা ৬টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে জানানো হয়েছে।
রবিবার (১৭ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হেয়েছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।
আরও পড়ুন: ডুয়েটে হামলায় আহত ১৮ শিক্ষার্থী, আশঙ্কাজনক ১২: চিকিৎসক
কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলার কিছু স্থানে ১৭ মে সন্ধ্যা ৬টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।