১৭ মে ২০২৬, ০৯:৩৬
নোয়াখালীসহ তিন জেলায় ১১টার মধ্যে কালবৈশাখীর সতর্কবার্তা
নোয়াখালীসহ দেশের তিন জেলায় বেলা ১১টার মধ্যে কালবৈশাখী ঝড়ের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এ সময় বজ্রসহ বৃষ্টিপাতও হতে পারে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
রবিবার (১৭ মে) সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এক বার্তায় এ তথ্য জানানো হেয়েছে। বজ্রপাতের সময় ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে অধিদপ্তর।
আরও পড়ুন: দুপুরের মধ্যে যে ১৪ জেলায় ৬০ কিমি বেগে কালবৈশাখী ঝড়ের আভাস
কালবৈশাখী ও বজ্রপাত সতর্কবার্তায় বলা হয়েছে, কুড়িগ্রাম, ফেনী ও নোয়াখালী জেলার কিছু স্থানে ১৭ মে বেলা ১১টার মধ্যে পুনরায় ঝোড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি বা বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে।