১৩ মে ২০২৬, ১৭:৪৭
রাত ৮টার মধ্যে ৭ জেলায় ঝড়ের আভাস, সতর্কবার্তা আবহাওয়া অধিদপ্তরের
দেশের সাত জেলার ওপর দিয়ে রাত ৮টার মধ্যে ঝড় হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৩ মে) বিকেলেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বিকেল ৫টা থেকে রাত ৮টার মধ্যে যশোর, বরিশাল, লক্ষ্মীপুর, পিরোজপুর, বাগেরহাট, ঝালকাঠি ও মেহেরপুর জেলার কিছু স্থানে দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বা এর অধিক বেগে বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে এসব এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
সতর্কবার্তায় বজ্রপাতের সময় জনসাধারণকে বের না হওয়ার পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।