১১ মে ২০২৬, ০৯:৫৫

তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, সিলেটে জলাবদ্ধতার সতর্কবার্তা

তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর  © ফাইল ছবি

দেশের তিন বিভাগে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। এতে বজ্রমেঘের পাশাপাশি সিলেটের বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতার পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ সোমবার (১১ মে) অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এ সতর্কবার্তা দেওয়া হয়।

ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় বলা হয়েছে, দেশের অভ্যন্তরে বজ্রমেঘ তৈরি হতে পারে। আগামীকাল (১৩ মে) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা তিন দিন এমন আবহাওয়া থাকবে। ঝুঁকিতে থাকা বিভাগগুলো হলো রংপুর, ময়মনসিংহ ও সিলেট।

আরও পড়ুন: দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

এ সময়ে সিলেট বিভাগে ৪৪–৮৮ মিলিমিটার বৃষ্টি হতে পারে ২৪ ঘণ্টা। আর অতি ভারী বৃষ্টি ৮৮ মিলিমিটারের বেশি হতে পারে আরও ২৪ ঘণ্টা। এতে বিশেষ সতর্কতায় বলা হয়েছে অতি ভারী বর্ষণের কারণে সিলেট বিভাগের কোথাও কোথাও অস্থায়ীভাবে জলাবদ্ধতা তৈরি হতে পারে। 

আবহাওয়ার সর্বশেষ আপডেট জানা যাবে bmd.gov.bd- ওয়েবসাইটে। জরুরি প্রয়োজনে হটলাইন ১০৯০ নম্বরে কল করা যাবে।