০৬ মে ২০২৬, ১৫:৪৮
৪টার মধ্যে তিন জেলায় কালবৈশাখীর সতর্কবার্তা
দেশের ময়মনসিংহ, কুষ্টিয়া ও পাবনা জেলার কিছু স্থানে ৬ মে বিকাল ৪ টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি/বৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (৬ মে) আবহাওয়া অধিদপ্তরের অফিসিয়াল ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।
আবহাওয়া অধিদপ্তর সতর্কতা জারি করে বলেছে,‘বজ্রপাতের সময়, ঘরের বাইরে যাওয়া যাবে না।’