০৫ মে ২০২৬, ০৭:৩৫

দুপুরের মধ্যে ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

বৃষ্টি  © সংগৃহীত

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ মঙ্গলবার (৫ মে) দুপুরের মধ্যে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, ঢাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। পাশাপাশি যেকোনো সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এছাড়া দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ২৪.২ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতার পরিমাণ ৮৬ শতাংশ ছিল। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, আর আজ সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৩ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
 
সূর্য আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে অস্ত যাবে এবং আগামীকাল ভোর ৫টা ২১ মিনিটে সূর্যোদয় হবে।