১৮ মার্চ ২০২৬, ১২:২৪

টানা ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টির আভাস

প্রতীকী ছবি   © ফাইল ফটো

পশ্চিমবঙ্গ ও এর আশপাশ এলাকায় লঘুচাপের বর্ধিতাংশের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে অস্থায়ীভাবে দমকা হাওয়া, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। বিশেষ করে সিলেট ও রংপুর বিভাগে বৃষ্টির প্রবণতা তুলনামূলক বেশি থাকতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। পাশাপাশি আগামী পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি।

বুধবার (১৮ মার্চ) সকালে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের কিছু স্থানে এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে দমকা বা ঝোড়ো হাওয়া, বজ্রপাতসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। এ সময়ে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে। তাপমাত্রা এ সময়ও প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

শুক্রবার (২০ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু স্থানে এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক স্থানে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে। এদিন তাপমাত্রা সামান্য কমতে পারে।

২১ মার্চ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের প্রায় সব বিভাগেই কিছু কিছু স্থানে দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টিও হতে পারে। এ সময়ে দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

২২ মার্চ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক স্থানে দমকা হাওয়া, বজ্রবৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময়ে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। [সূত্র: বিবিসি বাংলা]