১৬ মার্চ ২০২৬, ০৯:৩২

আংশিক মেঘলা ঢাকার আকাশ, বৃষ্টির সম্ভাবনা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর  © ফাইল ফটো

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার (১৬ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্রের পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, এ সময় দক্ষিণ-পশ্চিম বা দক্ষিণ দিক থেকে ঘণ্টায় ১০–১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। তবে কোথাও কোথাও অস্থায়ীভাবে বাতাসের গতি ঘণ্টায় ৩০–৪০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পেতে পারে। দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৪.৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭১ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১.৭ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৪.২ ডিগ্রি সেলসিয়াস।

ঢাকায় আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ৮ মিনিটে, আর আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ৬ মিনিটে।