২৮ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫১

ঢাকার আকাশ আজ অস্থায়ীভাবে মেঘলা থাকবে, বাড়বে তাপমাত্রা

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর  © ফাইল ছবি

ঢাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থাকতে পারে। দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে। তবে সামগ্রিকভাবে আবহাওয়া প্রধানত সুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

এ সময় উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সাধারণভাবে সামান্য বৃদ্ধি পেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা ছিল ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২১ মিনিটে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি।