২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৫৭

রাজধানীতে ভূমিকম্প অনুভূত

প্রতীকী ছবি  © ফাইল ফটো

রাজধানী ঢাকায় ভূকম্পন অনুভূত হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাত ১০ টা ৫৩ মিনিটে এ কম্পন অনুভূত হয়। রাজধানীর ঢাকার বনশ্রী, সবুজবাগ এলাকায় এই কম্পন অনুভূত হয় বলে দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন সেখানকার একাধিক বাসিন্দা।

রাজধানী ছাড়াও দেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলোতে ভূকম্পন অনুভূত হয়েছে বলে জানা গেছে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানিয়েছে, ভূমিকম্পটির ৫ দশমিক ১ মাত্রার ছিলো। আর এর উৎপত্তিস্থল ছিল মিয়ানমারের মাওলাইক শহর থেকে প্রায় ৮৩ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে। এর ভৌগোলিক অবস্থান নির্ণয় করা হয়েছে ২২.৯৯৯ ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং ৯৪.৮২৭ ডিগ্রি পূর্ব দ্রাঘিমাংশে।

ভূমিকম্পটির উৎপত্তি গভীরতা ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১২৯ দশমিক ৭ কিলোমিটার নিচে। গভীর ভূমিকম্প হওয়ায় এর প্রভাব তুলনামূলকভাবে বিস্তৃত এলাকায় অনুভূত হতে পারে, তবে ক্ষয়ক্ষতির তাৎক্ষণিক কোনো তথ্য পাওয়া যায়নি।