২৪ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৪৭
আংশিক মেঘলা থাকবে ঢাকার আকাশ, কমবে দিনের তাপমাত্রা
ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার এই পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাস অনুযায়ী, বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে।
আজ সকাল ৬টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস, আদ্রতা ৮৩ শতাংশ। গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আর আজকের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
সূর্যোদয় আগামীকাল ভোর ৬টা ২৫ মিনিটে এবং আজকের সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ৫৮ মিনিটে হবে। গত ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত হয়নি।