১১ জানুয়ারি ২০২৬, ০৮:২৭

ঢাকায় কেমন থাকবে আজকের আবহাওয়া

রাজধানী ঢাকা  © সংগৃহীত

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া আবহাওয়া অধিদপ্তর থেকে এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। 

পূর্বাভাসে বলা হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। এসময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। বাতাস উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
 
আজ সকাল ৬টায় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৭৯ শতাংশ।
 
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বনিম্ন তাপমাত্রা পাওয়া গেছে ১৫ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস।