২২ নভেম্বর ২০২৬, ১০:০৮

আগামীকাল ঢাকার যেসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে

তিতাস গ্যাস।  © টিডিসি সম্পাদিত

গ্যাস পাইপলাইনের মডিফিকেশন ও মিটারিং ব্যবস্থা নির্মাণকাজের জন্য আগামীকাল সোমবার (২৩ নভেম্বর) সকাল ৮টা থেকে পরদিন মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ৮টা পর্যন্ত সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। রবিবার (২২ নভেম্বর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।

তিতাস গ্যাস কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এদিন ঢাকার ধামরাই ও মানিকগঞ্জের কয়েকটি এলাকায় ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। গ্যাস সরবরাহ বন্ধ থাকার আওতাভুক্ত এলাকাগুলো হলো ইসলামপুর, ধামরাই, জয়পুরা, ডাউটিয়া, কালামপুর, শ্রীরামপুর, বারবাড়িয়া, সাটুরিয়া, মানিকগঞ্জ সদর ও শিবালয়।

এ ছাড়া সরবরাহ বন্ধ থাকার সময় সংশ্লিষ্ট এলাকাগুলোর আশপাশে গ্যাসের স্বল্পচাপ বিরাজ করতে পারে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।