আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
জরুরি রক্ষণাবেক্ষণ ও বিদ্যুৎ লাইনের পাশে থাকা গাছের ডালপালা ছাঁটাইয়ের কাজের জন্য আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) রংপুরের কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এ ঘোষণা দিয়েছে।
নেসকোর বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১১ কেভি বাবু খাঁ ফিডারের আওতাধীন এলাকায় সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। এ সময়ে জরুরি রক্ষণাবেক্ষণ ও গাছের ডালপালা কাটার কাজ করা হবে।
এ সময় নাহার বক্সের গলি, মাষ্টারপাড়া, দক্ষিণ বাবুখী, মধ্য বাবুখী, উত্তর বাবুখী, বাবুখী মহিলা মাদ্রাসা, পশ্চিম বাবুখী, নান্ডাপাড়া, শান্তিধারা, টার্মিনাল রোড, গনেশপুর, গুড়াতিপাড়া, ব্যাংক কলোনি, পাকপাড়া, গোমস্তপাড়া, ইঞ্জিনিয়ার পাড়া সংলগ্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
নেসকো জানিয়েছে, ১১ কেভি ফিডারের লাইনের পাশে থাকা গাছের শাখা-প্রশাখা কর্তন ও প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ কাজের জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সাময়িক বিদ্যুৎ বিভ্রাটের কারণে গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।