০২ নভেম্বর ২০২৬, ১১:১১
আজ ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আজ সোমবার (২ নভেম্বর) নাটোরের কয়েকটি গ্রামে টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সকাল ৮টা ২০ মিনিট থেকে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখবে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সমিতির সদর দপ্তর কার্যালয়ের আওতাধীন বড়াইগ্রাম-৩ (গড়মাটি) উপকেন্দ্রের ৪ নম্বর ফিডারের অধীন কয়েকটি গ্রামে গাছের ডালপালা কাটা ও রক্ষণাবেক্ষণ কাজ চলবে। এ কারণে ধলা, কদিম ছিলান, দাইড়পাড়া, মানিকপুর, সেকছিলান, পুকুরপাড় ছিলান, ডাঙ্গাপাড়া ছিলান ও ঘাটছিলান গ্রামের গ্রাহকেরা নির্ধারিত সময়ে বিদ্যুৎ পাবেন না।
সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২।