০৭ অক্টোবর ২০২৬, ০৯:২০

আজ ১০ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায়

আজ রাজধানীর বিভিন্ন এলাকায় তিতাস গ্যাসের সরবরাহ বন্ধ থাকবে  © টিডিসি সম্পাদিত

গ্যাস পাইপলাইনের জরুরি মেরামত কাজের জন্য আজ বৃহস্পতিবার (৭ অক্টোবর) রাজধানীর কয়েকটি এলাকায় ১০ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। বুধবার এক বিজ্ঞপ্তিতে তিতাস গ্যাস কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত আগারগাঁও, তালতলা পশ্চিমাংশ, শেওড়াপাড়া পশ্চিমাংশ, কাজীপাড়া পশ্চিমাংশ, মিরপুর-১০ পশ্চিমাংশ, মিরপুর-১, পাইকপাড়া, কল্যাণপুর, শ্যামলী, মিরপুর ৬০ ফুট ও পীরের বাগ এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

আরও খবর: জবির ১৬ তলা ছাত্রী হলের দুই লিফট বন্ধ, সচল দুটি নিয়েও আতঙ্কে ১২০০ শিক্ষার্থী

এ সময় এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক ও সিএনজি গ্রাহকরা গ্যাস পাবেন না। কল্যাণপুর থেকে মিরপুর-১ গামী সড়কের ডান পাশের এলাকাও এ কর্মসূচির মধ্যে থাকবে।

এসব স্থানের আশপাশের এলাকায়ও গ্যাসের স্বল্পচাপ থাকতে পারে। মেরামত কাজের কারণে সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।