০৪ অক্টোবর ২০২৬, ১৮:২৫
দাম বাড়ল অটোগ্যাসেরও
তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) সঙ্গে যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দামও বাড়ানো হয়েছে। অক্টোবর মাসের জন্য আজ রবিবার (৪ অক্টোবর) নতুন দাম ঘোষণা করেছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।
অটোগ্যাসের দাম বাড়িয়ে লিটারপ্রতি করা হয়েছে ৮৪ টাকা। যা আগে ছিল ৭৩ টাকা ৯ পয়সা। ফলে লিটারে বাড়লো প্রায় ১১ টাকা।
আজ সন্ধ্যা ৬টা থেকে থেকেই নতুন দাম কার্যকর হবে বলে জানিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত তা বলবৎ থাকবে।
এদিকে এলপিজির ১২ কেজির সিলিন্ডারে দাম বেড়েছে ২৫২ টাকা। নতুন দাম অনুযায়ী, এখন থেকে প্রতি সিলিন্ডার কিনতে হবে ১ হাজার ৮৩৭ টাকায়।
বিইআরসির নতুন দামের ফলে রান্নার গ্যাসের পাশাপাশি যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের খরচও বাড়ল। এতে ব্যক্তিগত ও গণপরিবহনের ব্যয় আরও বাড়তে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।