০১ অক্টোবর ২০২৬, ১৭:৩৯

দেশের একটি জেলায় ভূমিকম্প

ভূমিকম্প  © প্রতীকী ছবি

দেশের একটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে। রাজধানী ঢাকা থেকে ৫১ কিলোমিটার দূরে নরসিংদী জেলার শিবপুরে ৩ দশমিক ২ মাত্রার ভূমিকম্পটির উৎপত্তি বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।

জানা যায়, বৃহস্পতিবার দুপুর ১২টা ১৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ২। ভূমিকম্পের শ্রেণি হিসেবে মৃদু বলছে আবহাওয়া অধিদপ্তর। 

ভারতীয় ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির প্রতিবেদন থেকে জানা যায়, ভূমিকম্পটির উৎপত্তি হয় মাটি ৩৬ কিলোমিটার গভীরে।