১২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৫

আজ টানা ১০ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ সরবরাহ লাইন  © টিডিসি ফটো

জরুরি রক্ষণাবেক্ষণ ও উন্নয়নকাজের কারণে গাজীপুর ও সিলেটের বেশ কিছু এলাকায় শনিবার (১২ সেপ্টেম্বর) সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এর মধ্যে গাজীপুরের কয়েকটি এলাকায় টানা ১০ ঘণ্টা এবং সিলেট নগর ও আশপাশের বিস্তীর্ণ এলাকায় তিন ঘণ্টা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন থাকবে।

এতে বলা হয়, গ্রাহক সেবার মান বাড়াতে ১১ কেভি ফিডার অনেক বড় এবং ফিডারে গ্রাহকের লোড বেশি থাকায় ফিডারগুলো ছোট করার জন্য এবং লোডশেডিং কমিয়ে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিতে শনিবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত জরুরি রক্ষণাবেক্ষণ বা লাইন আপগ্রেডেশনের কাজ করা হবে। এ সময়ে গাজীপুরের বেশকিছু এলাকায় বিদ্যুৎ থাকবে না।

এলাকাগুলো হলো, কাশিমপুর (আংশিক), বিএডিসি গেটের সামনের এলাকা, রফিকুল স্কুলের আশপাশের এলাকা, কাশিমপুর স্ট্যান্ডের পশ্চিম পাশের এলাকা, রিফুজি পাড়া, হাজিপাড়া, জিতার মোড়ের আশপাশের এলাকা, আলিমের আশপাশের এলাকা, কবরস্থানের আশপাশের এলাকা, জামাল টাওয়ারের আশপাশের এলাকা, মল্লিকা বাজারের আশপাশের এলাকা, নয়াপাড়া, হাকের নল, লালদিঘি, খানকা শরিফের আশপাশের এলাকা ও রওশন মার্কেট এলাকা।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিকভাবে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে। নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিতে সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে কাশিমপুর জোনাল অফিস কর্তৃপক্ষ।

এদিকে সিলেটের বেশ কিছু এলাকায় ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ৩৩ কেভি বাস সেকশনে জরুরি রক্ষণাবেক্ষণ ও মেরামতকাজ পরিচালনা করা হবে। এ কারণে নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

বিউবোর বিজ্ঞপ্তি অনুযায়ী, বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে পাঠানটুলা, শ্রাবনী, নিকুঞ্জ, লতিফ মঞ্জিল, পল্লবী আবাসিক এলাকা, মদিনা মার্কেট, করের পাড়া, পনিটুলা, নোয়াপাড়া, কালিবাড়ী রোড, গ্রীন সিটি, হাওলাদারপাড়া, ব্রাহ্মণশাসন, সতীশ চন্দ্র স্মরণী রোড, দর্জিপাড়া, সৎ সঙ্গ বিহার, বিজিবি স্কুল সংলগ্ন আংশিক এলাকা, কুরবানটিলা, জাহাঙ্গীরনগর, উপরপাড়া, দুস্কি, লাখাউড়া, ইসলামপুর, গুয়াবাড়ি, কালাউড়া, নালিয়া, কামারটিলা, পিঠাগড়া, সরিষাকান্দি, চিতল মাটি, কুমারগাঁও বাসস্ট্যান্ড, শেখপাড়া, তেমুখী, কুমারগাঁও বি/এ, নাজিরেরগাঁও, মইয়ারচর, সোনাতলা, লামারগাঁও, চাতল, চাতলী বন্দ, টিলাগাঁও, বড়গুল, ডলিয়া ইউরো বাংলা সিরামিকস, হায়দরপুর, শাহপুর, টুকেরগাঁও, ঘোপাল, আউসা, বলাউরা, লালারগাঁও, ফতেহপুর, মোল্লারগাঁও, কান্দিগাঁও, খশেরগার্ড, ভগতিপুর, কাজিরগাঁও, টুকেরবাজার, পীরপুর, গৌরীপুর, চানপুর, জাঙ্গইল, ক্ষিত্তারগাঁও, রাজারগাঁও, লামাকাজী, মাছবাজার, সৎপুর, দোকানিপাড়া, আতাপুর, হাজারিগাঁও, পাঠানেরগাঁও, মির্জারগাঁও, মিরেরগাঁও, লামাকাজী বাজার, নূরানীপাড়া, কেশবপুর, আকিলপুর, মাদবপুর, সোনাপুর, কারিপাড়া, বড়বাড়ী, ধামালিপাড়া, নতুনবাজার, সোনালী আবাসিক এলাকা, খাদরা মডেল টাউন, মোহাম্মাদী আবাসিক এলাকা, ভাটা বাজার, লেকসিটি, সুরমা আবাসিক এলাকা, তপোবন আবাসিক এলাকা, আখালিয়া, উত্তর বাগবাড়ী, বর্ণমালা পয়েন্ট, এতিম স্কুল রোড, পশ্চিম কাজলশাহ ও নরসিংটিলা।

এ ছাড়া এসব এলাকার তৎসংলগ্ন আশপাশের এলাকাও নির্ধারিত সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ বন্ধের আওতায় থাকবে বলে জানিয়েছে বিউবো। বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বিশেষভাবে এমএজি ওসমানী মেডিকেল কলেজ ও হাসপাতাল, মাউন্ট এডোরা হাসপাতাল, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এলাকাতেও ওই সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।