৩০ আগস্ট ২০২৬, ১৬:১৬

আজও সবচেয়ে বেশি লোডশেডিং ঢাকায়, কোন বিভাগে কেমন

প্রতীকী ছবি; লোডশেডিং।  © ফাইল ছবি

সন্ধ্যার পিক আওয়ারে দেশের বিভিন্ন অঞ্চলে মোট ১ হাজার ৯৩৯ মেগাওয়াট লোডশেডিংয়ের পূর্বাভাস দেওয়া হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লোডশেডিং হতে পারে ঢাকা জোনে।

রবিবার (৩০ আগস্ট) দুপুরে পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসির তথ্য বিশ্লেষণ করে লোডশেডিংয়ের এ চিত্র দেখা গেছে।

পূর্বাভাস অনুযায়ী, সন্ধ্যার পিক আওয়ারে ঢাকায় ৫৬৯ মেগাওয়াট লোডশেডিং হতে পারে, যা শনিবার ছিল ৬৯৮ মেগাওয়াট। এরপর ময়মনসিংহ ও খুলনা জোনে ২৫০ মেগাওয়াট করে লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে। 

এছাড়া রাজশাহী ও রংপুর জোনে ২০০ মেগাওয়াট করে, চট্টগ্রাম ও কুমিল্লা জোনে ১৫০ মেগাওয়াট করে এবং সিলেট জোনে ১০০ মেগাওয়াট লোডশেডিং হতে পারে। সবচেয়ে কম লোডশেডিংয়ের পূর্বাভাস রয়েছে বরিশাল জোনে ৭০ মেগাওয়াট।

অর্থাৎ সন্ধ্যার পিক আওয়ারে সবচেয়ে বেশি লোডশেডিংয়ের চাপ পড়তে পারে ঢাকা জোনে, আর সবচেয়ে কম হতে পারে বরিশাল জোনে।