২৪ জুলাই ২০২৬, ০৮:০৫

আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

বিদ্যুৎ সরবরাহ লাইন  © সংগৃহীত

জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ শুক্রবার (২৪ জুলাই) ভোলা জেলার কয়েকটি এলাকায় টানা আট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি।

এতে জানানো হয়, সঞ্চালন লাইনের পার্শ্ববর্তী ঝুঁকিপূর্ণ গাছপালার শাখা-প্রশাখা কাটা (রাইট-অব-ওয়ের কাজ) এবং জরুরি রক্ষণাবেক্ষণের জন্য বোরহানউদ্দিন গ্রিডের অধীনে থাকা কয়েকটি ৩৩ কেভি ফিডারে বিদ্যুৎ সংযোগ সাময়িকভাবে বিচ্ছিন্ন রাখা হবে। এর ফলে শুক্রবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি বন্ধ থাকবে।

যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না সেগুলো হলো- ভোলা পল্লী বিদ্যুৎ সমিতির সদর দপ্তর এবং পরানগঞ্জ জোনাল অফিসের আওতাধীন ভোলা সদরের সব এলাকা। চরফ্যাশন-২ ফিডারের আওতাধীন এলাকা। তজুমুদ্দিন সাব-জোনাল অফিসের আওতাধীন সব এলাকা। 

গ্রাহকদের এ সাময়িক অসুবিধার জন্য ভোলা পল্লী বিদ্যুৎ সমিতি কর্তৃপক্ষের পক্ষ থেকে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করা হয়েছে।