২৭ জুন ২০২৬, ১৭:০৯

রবিবার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

প্রতীকী ছবি  © সংগৃহীত

সাসেক (SASEC) প্রকল্পের আওতায় ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন কাজের অংশ হিসেবে নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভুলতা ও গাউছিয়াসহ বেশ কিছু এলাকায় টানা ২৪ ঘণ্টা সব শ্রেণির গ্রাহকের গ্যাস সরবরাহ সম্পূর্ণ বন্ধ থাকবে। তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন পিএলসি কর্তৃপক্ষের পক্ষ থেকে এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়েছে।

তিতাস গ্যাস কর্তৃপক্ষ জানায়, রূপগঞ্জের গোলাকান্দাইল মোড় এলাকায় বিদ্যমান গ্যাস সঞ্চালন ও বিতরণ পাইপলাইন স্থানান্তরের জরুরি কাজ করা হবে। এই কাজের জন্য আগামীকাল রবিার ( ২৮ জুন) তারিখ রবিবার সকাল ৯:০০ টা থেকে পরদিন ২৯ জুন সোমবার সকাল ৯টা পর্যন্ত টানা ২৪ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে।

গ্যাস সরবরাহ বন্ধ থাকবে যে সব এলকায়: ভুলতা,গাউছিয়া,মুড়াপাড়া, আড়াইহাজার, কাঞ্চন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে, উল্লেখিত এলাকাগুলোর পাশাপাশি এর আশেপাশের তৎসংলগ্ন এলাকাগুলোতেও উক্ত সময়ে গ্যাসের চাপ কম থাকতে পারে বা স্বল্পচাপ বিরাজ করতে পারে। উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের স্বার্থে সম্মানিত গ্রাহকদের এই সাময়িক অসুবিধার জন্য তিতাস গ্যাস কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে।