৩১ মার্চ ২০২৬, ২১:৪৪

এক হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার, নির্ধারিত মূল্যে বিক্রি

মজুদকৃত ডিজেল উদ্ধার  © টিডিসি ফটো

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নারান্দিয়া ইউনিয়নের পালিমা বাজার এলাকা থেকে প্রায় ১ হাজার লিটার মজুদকৃত ডিজেল উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার বিকালে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসনের সূত্রে জানা যায়, মোবাইল কোর্টের সময় একটি মুদির দোকানে অবৈধভাবে ডিজেল মজুদ থাকার তথ্য পাওয়া যায়। পরে সংশ্লিষ্ট ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ত্রিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

উদ্ধারকৃত ডিজেল সরকারি নির্ধারিত মূল্যে জনসম্মুখে বিভিন্ন যানবাহনে সরবরাহ করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসার খায়রুল ইসলাম বলেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।