ডিনস্ অ্যাওয়ার্ড পেলেন আলোচিত জুলাইযোদ্ধা ডাকসু নেত্রী তন্বী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদের ডিনস অ্যাওয়ার্ড পেয়েছেন জুলাই আন্দোলনে আহত শিক্ষার্থী ও ডাকসু নেত্রী সানজিদা আহামেদ তন্বী। মঙ্গলবার (২৪ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ২০২৩ ও ২০২৪ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতিস্বরূপ তাকে এ পুরস্কার দেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম পুরস্কারপ্রাপ্তদের হাতে অ্যাওয়ার্ড তুলে দেন।
জানা গেছে, সানজিদা আহামেদ তন্বী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। ২০২৪ সালের ১৫ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের হামলায় গুরুতর আহত হন তিনি। ওই দিন রক্তাক্ত অবস্থায় লাঠিতে ভর দিয়ে দাঁড়িয়ে থাকা তার একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ছবিটি আন্দোলনের সময় ব্যাপক আলোচনার জন্ম দেয়।
এদিকে, আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জীববিজ্ঞান অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৭৩ মেধাবী শিক্ষার্থীকে ‘ডিনস অ্যাওয়ার্ড’ এবং অসাধারণ গবেষণাকর্মের স্বীকৃতিস্বরূপ চার শিক্ষককে ‘ডিনস রিসার্চ অ্যাওয়ার্ড’ দেওয়া হয়েছে। ২০২৩ ও ২০২৪ সালের স্নাতক (সম্মান) পরীক্ষায় কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য শিক্ষার্থীদের এবং অসাধারণ গবেষণা কর্মের জন্য অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষক এই চার ক্যাটাগরিতে ৪ জন শিক্ষককে ডিনস্ রিসার্চ অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।
অনুষ্ঠানে জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আবদুল করিমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী।
ডিনস অ্যাওয়ার্ডপ্রাপ্তরা হলেন— মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের ১০ জন, উদ্ভিদবিজ্ঞান বিভাগের ১০ জন, প্রাণিবিদ্যা বিভাগের ১০ জন, প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের ১০ জন, মনোবিজ্ঞান বিভাগের ৩ জন, অণুজীব বিজ্ঞান বিভাগের ১০ জন, মৎস্যবিজ্ঞান বিভাগের ১০ জন এবং জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের ১০ জন শিক্ষার্থী ডিনস্ অ্যাওয়ার্ড লাভ করেছেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকরা হলেন— অধ্যাপক ড. আনোয়ারা বেগম (অণুজীব বিজ্ঞান), সহযোগী অধ্যাপক ড. গৌতম কুমার কুন্ডু (মৎস্যবিজ্ঞান), সহকারী অধ্যাপক ইসরাত দিলরুবা মিশু (অণুজীব বিজ্ঞান) এবং প্রভাষক মি. স্পেনসার মার্ক মন্ডল (অণুজীব বিজ্ঞান)।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীরা হলেন
মৃত্তিকা, পানি ও পরিবেশ— অন্তরা ফাইরুজ, তাবিয়া তাহিয়্যাত, মোছা. আরসিনা আক্তার কেয়া, রিফাহ রাফিয়া অর্পা, অনমিতা ফায়েজ, নওশিন নাওয়ার, আসিফা সুলতানা ইভা, প্রিয়ন্তী গাইন, জহিরুন নাহার ও ভাগ্যশ্রী সরকার।
উদ্ভিদবিজ্ঞান— ইমন বাড়ৈ, মোসা. শাহানাজ নুসরাত, মার্জিয়া খাতুন, রূপা রানী রায়, তাবাসুম জেনি, সুমাইয়া ইসলাম, নুশরাত জাহান লিজা, রুবাইয়া ইয়াসমিন ইরিন, মোসা. আইভি আক্তার এশা ও মাশরিফা শারিন।
প্রাণিবিদ্যা— নিলয় হাওলাদার, তাবাসসুম আখতার, ইসরাত জান্নাত ইমা, অভিজিৎ দত্ত বর্ষণ, জাকিয়া তাবাসসুম জিমু, কাশফিয়া বিনতে রাব্বি, নোশিন আনজুম, মায়িশা মালিহা বিভা, মুসফিকা জাহান ও শ্রাবণা সাহা গৌরি।
প্রাণরসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান— রিয়া সাহা, আতিক আখইয়ার, হাফসা বিনতে ওমর, তাসফিয়া তাহসিন প্রিমা, সৈয়দা তাসনুভা সুলতানা ইরিনা, নির্বাচিতা করিম হৃতি, মারজানা মেহরিন, ফেরদৌস আফরিন, কাজী আদিবা তাসমীম ও মোহাম্মদ আলিফ মাহমুদ।
মনোবিজ্ঞান— নাফিজা নওয়ার অহনা, সানজিদা আহামেদ তন্বী ও সোলায়মান সোহান।
অণুজীব বিজ্ঞান— পায়েল দাস, বুশরা আহমেদ, সায়কা আমিন অর্পি, রাফিদ মুনতাসির উল আজম, মোসা. নওশিন তাসনিম, ফজিলাতুন্নেসা অনামিকা, লামিয়া কবির, অরিন সাহা, মাহজাবিন ঊর্মি ও মো. শিহাব উল্লাহ রিফাত।
মৎস্যবিজ্ঞান— মিস. শামীম আরা রিপা, চৈতালি বিশ্বাস, ইসরাত জাহান, মার্জিয়া হোমাইরা আমেনা, আনিসা আহমেদ শোভা, সেলিম সাদমান সাদাত, ইসরাত কবির কনা, মো. মাসরাফি জান্নাত সাদ, নিশান রায় জয় ও মো. সাব্বির হোসেন।
জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি— মোহাম্মদ ইয়াসিন রহমান, আফনান-ই-ইলাহি, মুহাইমিনুর হোসেন, পুষ্পিতা বিশ্বাস, অনিভা সাহা, শাহ মো. স্বরূপ হাসান আনন্দ, আয়েশা সিদ্দিকা, তামজিদুর রহমান, মো. মশিউর রহমান রাব্বি ও জান্নাতুল হাবিবা জেবা।