২১ নভেম্বর ২০২৬, ২২:৪১

৩০ মিনিটের আন্দোলনে ঢাবির পকেট গেটের তালা খুলে দিল প্রশাসন

ঢাবির পকেট গেট  © টিডিসি সম্পাদিত

‎শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ৩০ মিনিটের মধ্যেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন পকেট গেটের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার (২১ নভেম্বর) রাত ৯টা ৫০ মিনিটে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের সামনে জমায়েত হয়ে মুজিব হলের পকেট গেটে গিয়ে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা। আন্দোলনের প্রায় আধা ঘণ্টা পর রাত ১০টা ১৮ মিনিটে গেটটির তালা খুলে দেয় প্রশাসন।
‎
‎আন্দোলনে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল, বিজয় একাত্তর হল, কবি জসীম উদ্দীন হল ও সূর্যসেন হলসহ বিশ্ববিদ্যালয়ের একাধিক হলের শিক্ষার্থীরা অংশ নেন। এ সময় সেখানে উপস্থিত সহকারী প্রক্টর মীর মুহাম্মদ আব্দুল্লাহ আল মামুন আলী ও অধ্যাপক ড. এনামুল হক সজীবের সামনে শিক্ষার্থীদের ‘ভুয়া, ভুয়া’ স্লোগান দিতে দেখা যায়।
‎
‎উল্লেখ্য, গত মঙ্গলবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের এক সমন্বয় সভায় নিরাপত্তার স্বার্থে শেখ মুজিবুর রহমান হল সংলগ্ন এই পকেট গেটটি সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল প্রশাসন। এরপর থেকেই যাতায়াতে ভোগান্তির অভিযোগ তুলে গেটটি খুলে দেওয়ার দাবি জানিয়ে আসছিলেন শিক্ষার্থীরা।