বিজয় দিবস উপলক্ষে ঢাবিতে র্যালি ১ ডিসেম্বর
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে আগামী ১ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিজয় র্যালির আয়োজন করা হয়েছে। ওই দিন সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের নেতৃত্বে র্যালিটি বের হবে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মোহাম্মদ রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, র্যালিতে অংশ নিতে বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট সদস্য, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের সকাল ৮টা ৪৫ মিনিটে অপরাজেয় বাংলার পাদদেশে জমায়েত হতে হবে। সেখান থেকে র্যালিটি শুরু হয়ে টিএসসি হয়ে স্মৃতি চিরন্তনে গিয়ে শেষ হবে।
র্যালিতে বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী অংশ নেবেন।
স্মৃতি চিরন্তনে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের তত্ত্বাবধানে মুক্তিযুদ্ধ ও বিজয় দিবসভিত্তিক দেশাত্মবোধক গান পরিবেশন করা হবে। এর মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে। বিজয় র্যালিতে বিশ্ববিদ্যালয় পরিবারের সব সদস্যকে অংশ নেওয়ার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।