১৪ নভেম্বর ২০২৬, ১৭:২৪

চবি ক্যাম্পাসে মোটরসাইকেল চলাচলে নতুন নির্দেশনা, চালাতে পারবেন যারা

চবি প্রক্টরের কার্যালয়  © টিডিসি ফটো

১৮ নভেম্বরের হীরকজয়ন্তী উপলক্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসজুড়ে অননুমোদিত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আগামী ১৫ নভেম্বর ২০২৬ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

শনিবার (১৪ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো: কামরুল হোসেন স্বাক্ষরিত এক অফিস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ক্যাম্পাসের সার্বিক শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১৫ নভেম্বর থেকে সব ধরনের অননুমোদিত মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করা হয়েছে। সিদ্ধান্ত যথাযথভাবে বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ক্যাম্পাসের শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও নিরাপদ পরিবেশ বজায় রাখতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।