১২ নভেম্বর ২০২৬, ০৮:১১
‘এক দিনের বন্ধুত্বও কামনা করি না’— মধ্যরাতে রহস্যময় পোস্ট ঢাবি প্রক্টরের
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে ব্যক্তিজীবনে অনাস্থার কথা উল্লেখ করে কারও সঙ্গে বন্ধুত্ব না চাওয়ার কথা জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) প্রক্টর সহযোগী অধ্যাপক ইস্রাফিল রতন।
বুধবার (১১ নভেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া পোস্টে তিনি লেখেন, ‘ব্যক্তি জীবনে অনাস্থায় থেকে একদিনেরও কারো বন্ধুত্ব কামনা করি না......।’
তবে কারও নাম উল্লেখ না করে কিংবা পোস্টের পেছনের কোনো ঘটনার ব্যাখ্যা না দিয়ে তিনি এ মন্তব্য করেছেন।